বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

গিনেস বুকে নাম লেখা হলো না সেই রানীর

সাভার প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৪৮ বার

গিনেস বুকে আবেদন করা সাভার আশুলিয়ায় শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশ্বের সবচেয়ে ছোট গরু রানী মারা গেছে। বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির পেটে গ্যাস জমে মারা গেছে বলে জানিয়েছেন উপজেলা পশু চিকিৎসকরা। 

খর্বাকৃতির গরুটির ওজন ছিল ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি এবং প্রস্থ ছিল ২৭ ইঞ্চি। গরুটির বয়স হয়েছিল ২ বছর।বৃহস্পতিবার বিকেলে সাভার প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, আজ দুপুর দেড়টার দিকে সাভারের আশুলিয়ার শিকড় এগ্রো ফার্মের একটি গরু আমাদের কাছে আনা হয়, যার নাম রানী। কিছু দিন আগে গিনেস বুকে নাম লেখানোর জন্য আবেদন করেছিল ফার্ম কর্তৃপক্ষ। কিন্তু গরুটি গতকাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। গরুটির পেট ফোলা ছিল। এই অবস্থায় তাদের ব্যক্তিগত একজন ডাক্তার রয়েছে তিনি গতকাল থেকে চিকিৎসা করছিলেন। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় গরুটি আমাদের কাছে নিয়ে আসেন। এখানে আনার পরে আমাদের ভেটেরিনারি সার্জন, এখানে আরও যারা ছিল তারা চিকিৎসা দেন। এরপরও গরুটির কোনো উন্নতি হয়নি। পরে দুইটার দিকে গরুটি মারা যায়।

ফার্মটির ব্যক্তিগত পশু চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল জানান, গতকাল ‘রানী’ অসুস্থ হয়ে পড়ে। কাল থেকেই রানীর চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সকালে তাকে সাভারের প্রাণী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন সময় দুপুর দুইটার দিকে গরুটি মারা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১ বছর আগে গরুটি নওগাঁ জেলা থেকে গরুটি সংগ্রহ করেছিলেন ফার্ম কতৃপক্ষ। গিনেস বুকে নাম লেখানোর জন্য গত ২ জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করেন ফার্ম কতৃপক্ষ। এর পরই গণমাধ্যম ব্যাপকভাবে প্রচার করলে বিশ্ব দরবারে রানী পরিচয় লাভ করে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories