শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৭৮ বার

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার ইউনাইটেড হাসপাতালে জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ জানান, গতকাল রাতে তোয়াব খানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে ডা. কায়সার নাছিরুল্লাহ খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।  তোয়াব খানের ভাই ওবায়দুল কবির জানান, গতকাল রাতে শ্বাসকষ্ট ও বুকে ব্যথার কারণে ওনাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। ওনার আগে থেকেই হার্টের সমস্যা ছিল।

দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানের বয়স ৮৭ বছর। গত বছর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেও তা থেকে মুক্ত হন। কিন্তু তখন থেকেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন।

১৯৫৫ সালে সাংবাদিকতায় আসা তোয়াব খান ২০১৬ সালে একুশে পদক পেয়েছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। এছাড়া দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও পিআইবির মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তোয়াব খান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories