শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেধে দিয়েছে ইরান। ওয়াশিংটন যদি এসব শর্ত না মানে, তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই।
রেজাই জানান, জাতিসংঘে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্তগুলো পৌঁছে দেওয়া হয়েছে। শর্ত না মানা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরে কোনো ধরনের আলোচনা অনুষ্ঠিত হবে না। এমনকি ইরান তার পূর্ববর্তী কূটনৈতিক পন্থা কিংবা ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে থাকা শর্তাবলীতে আর ফিরে যাবে না বলেও তিনি জানিয়েছেন।
ইরানের জ্যেষ্ঠ এই কর্মকর্তা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনকে আগে ইরানি জনগণের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ইরানের বিমান চলাচলে যদি কোনো প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা বা বাধা সৃষ্টি করে, তবে ওই সব দেশের বিমানবন্দরও অচল করে দেওয়া হবে। খবর সামা টিভির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories