শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি ও তুরস্কের নেতারা পবিত্র নগরী মক্কায় এ চুক্তি স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, তিন দেশের কারও ওপর যদি কোনো সশস্ত্র হামলা হয় তাহলে এটি সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।
এই চুক্তির আওতায় সৌদিকে সহায়তা দেওয়ার আগ্রহের কথা জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সৌদির পাশে দাঁড়াতে তারা দৃঢ় সংকল্প এবং দেশটিকে সহায়তা করতে তারা প্রস্তুত। বিশেষ করে টেকনিক্যাল মিলিটারি ইস্যুতে।
স্থানীয় সংবাদমাধ্যম এনটিভিকে গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) তিনি বলেন, আমরা দেখছি সৌদি আরবের ভৌগলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। তাদের সঙ্গে আমাদের একটি চুক্তি রয়েছে। সৌদির কিছু সামরিক সহায়তা প্রয়োজন, বিশেষ করে টেকনিক্যাল ইস্যুতে। আর এসব সহায়তা করতে আমাদের কোনো সমস্যা নেই।
এরআগে এদিন হুথি বিদ্রোহীরা জানায়, তারা সৌদির রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এছাড়া তেল উৎপাদনকারী আরামকোর অবকাঠামো টার্গেটের কথা জানায় তারা।
গতকাল রিয়াদের প্রধান বিমানবন্দরের পাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। পরে জানা যায় সেখানে থাকা আরামকোর একটি ডিপোতে ড্রোন বা মিসাইল ছুড়েছে হুথিরা। আর ওই ডিপোতে ছিল জেট ফুয়েল বা বিমানের জ্বালানি।
এ হামলার পর রিয়াদের বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। এ সময় শত শত ফ্লাইট বাতিল ও আরও কয়েকশ ফ্লাইট ব্যাপক বিলম্ব হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories