মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত একজন নিহত ও ২৫ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড।
কোস্টগার্ডের এক মুখপাত্র বলেন, ঘটনাস্থলের কাছাকাছি থাকা দুটি নৌকা ৫১ জনকে উদ্ধার করেছে। নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে ৭৭ জন ছিলেন বলে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন।
গাভদোস দ্বীপের কাছে নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি নিউজ জানিয়েছে, চারটি জাহাজ, কয়েকটি নৌযান, ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের উড়োজাহাজ এবং কোস্টগার্ডের একটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
উদ্ধার হওয়া ৫১ জনকে ক্রিট দ্বীপে নেওয়া হবে। সেখানে তাদের ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে ইআরটি। তবে ওই এলাকায় প্রবল বাতাসের কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।
ক্রিট থেকে আরও দক্ষিণে অবস্থিত গাভদোস দ্বীপটি লিবিয়ার উপকূল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে। সাম্প্রতিক সময়ে উত্তর আফ্রিকা থেকে গ্রিসে প্রবেশের চেষ্টাকারী আশ্রয়প্রার্থীদের জন্য ক্রিট ও গাভদোস অন্যতম প্রধান প্রবেশপথ হয়ে উঠেছে।
গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাতে দেশটির বার্তা সংস্থা এএনএ জানিয়েছে, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১২ মাসে দেশটিতে প্রায় ৬১ হাজার অভিবাসী পৌঁছেছিলেন। পরবর্তী ১২ মাসে এই সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে আগমন প্রায় ৩১ শতাংশ কমেছে।
অভিবাসন ঠেকাতে গত জুলাইয়ে গ্রিসের রক্ষণশীল সরকার উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে আসা অভিবাসীদের আশ্রয়ের আবেদন গ্রহণ তিন মাসের জন্য স্থগিত করে। সরকার দাবি করেছিল, এই পদক্ষেপ অবৈধ সমুদ্রযাত্রা নিরুৎসাহিত করতে সহায়তা করেছে।
ক্রিটে আশ্রয়প্রার্থীদের আগমন বেড়ে যাওয়ার পর এবং লিবিয়ার বেনগাজিভিত্তিক সরকারের সঙ্গে অভিবাসী প্রবাহ কমানো নিয়ে আলোচনা জুলাইয়ে ভেস্তে যাওয়ার পর পার্লামেন্টে এই নিষেধাজ্ঞা পাস হয়। সূত্র : আলজাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories