বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী সুন্দরবনে ৫ জলদস্যু বাহিনীর ৫৯ অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব শ্রেষ্ঠ ফায়ার স্টেশন ও অপারেশনাল কাজে সাহসিকতার মূল্যায়ন করলেন ফায়ার ডিজি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম করলো ১৩ টাকা জগন্নাথপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের বাজারে আবারও বাড়লো সয়াসিন তেলের দাম গ্রাহকের আস্থা ফেরাতে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন উদ্যোগ জাহান্দার এমপিকে ইতালির মিলানে মাদারীপুরবাসীর গণসংবর্ধনা নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
এর আগে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।
তিনি মালয়েশিয়ায় বসবাসরত বিএনপির নেতাকর্মী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। মির্জা আব্বাস চলমান জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলেও জানান আফরোজা আব্বাস।
এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চার দিন পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সিঙ্গাপুরে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসা শেষে এবার দেশে ফিরছেন মির্জা আব্বাস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories