বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মিড-ডে মিল অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: ববি হাজ্জাজ গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে : তথ্যমন্ত্রী গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

শ্রেষ্ঠ ফায়ার স্টেশন ও অপারেশনাল কাজে সাহসিকতার মূল্যায়ন করলেন ফায়ার ডিজি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার

শ্রেষ্ঠ ফায়ার স্টেশন ও অপারেশনাল কাজে সাহসিকতা প্রদর্শনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান অনুষ্ঠানে সকল কর্মকর্তাকে ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান’ অনুষ্ঠানে এ কথা বলেন।
অনুষ্ঠানে সারা দেশে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা প্রদর্শন করেছেন এমন বাছাই করা ৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে মহাপরিচালকের প্রশংসা প্রদান করা হয় এবং সারা দেশে থেকে অপারেশোল ও প্রশাসনিক কাজের ওপর নির্ধারিত বিভিন্ন মানদণ্ডে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২৮টি ফায়ার স্টেশনের প্রতিনিধির কাছে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই অনুষ্ঠানে পরিচালকদের সঙ্গে নিয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টরকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। এরপর মহাপরিচালক মহোদয় নির্বাচিত ৪০ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পর্যায়ক্রমে ‘মহাপরিচালকের প্রশংসা’ লেখা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন। এরপর তিনি সারা দেশের মধ্যে নির্বাচিত ২৮টি শ্রেষ্ঠ ফায়ার স্টেশনের প্রতিনিধির মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৫টি করে শ্রেষ্ঠ ফায়ার স্টেশন এবং অন্যান্য বিভাগের ৩টি করে শ্রেষ্ঠ ফায়ার স্টেশনকে পুরস্কার প্রদান করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories