বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল দেশ সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী সুন্দরবনে ৫ জলদস্যু বাহিনীর ৫৯ অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব শ্রেষ্ঠ ফায়ার স্টেশন ও অপারেশনাল কাজে সাহসিকতার মূল্যায়ন করলেন ফায়ার ডিজি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম করলো ১৩ টাকা

জাহান্দার এমপিকে ইতালির মিলানে মাদারীপুরবাসীর গণসংবর্ধনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরে রয়েছেন। তাঁর ইতালির মিলানে আগমন উপলক্ষে মিলানে বসবাসরত মাদারীপুর জেলাবাসীর আয়োজনে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়।
রোববার মিলানের একটি হলে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি তাঁকে এমপি নির্বাচিত করায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাহান্দার আলী মিয়া প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা জাতীয় সংসদে উপস্থাপন করবেন বলে প্রতিশ্রুতি দেন।
এতে মাদারীপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার আসাদুজ্জামান রিপন। লোম্বারদিয়া যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান খান মনির ও মিলান যুবদলের সভাপতি রাজু খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা বনিক সমিতির উপদেষ্টা মিজানুর রহমান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন শফিক খান।
মিলান বিএনপি নেতা মাহবুব আলম সেলিম, হাজী ওসমান গনি, এনামুল হক রিপন, আলিম মিয়া, মিলান লোম্বারদিয়া যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম মামুন, স্বেচ্ছাসেবক দল উত্তরের নেতা মহিউদ্দিন দর্জী, বিএনপি নেতা মিলন কাজী, সোহরাব দর্জী, জাহানদার তালুকদার, আসাদ খান, মিয়া মিলন, সবুজ বাঘা, বাচ্চু সরদার, এখলাস মাতুববর এবং আনকোনা তোরিনো ভারেজে সহ ইতালির বিভিন্ন শহর থেকে আসা মাদারীপুরের প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories