বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

কাল বগুড়ায় যাচ্ছেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার

উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শনিবার (৮ আগস্ট) বগুড়ায় যাচ্ছেন সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাণিজ্য মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহমেদ, সড়ক ও সেতুমন্ত্রীর একান্ত সচিব হাবিবুল হাসান রুমি এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন তারা।
সফরসূচি অনুযায়ী, বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম শনিবার বগুড়ায় অবস্থান করবেন।
সূত্র জানায়, সফরকালে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তারা বগুড়া শাহ ফতেহ আলী সেতুর উদ্বোধন, শাকপালা পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বগুড়া সড়ক জোনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন।
এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিসিক শিল্প পার্কের নির্ধারিত স্থান পরিদর্শন করবেন এবং বিসিক শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এ সময় শিল্প উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে তিন মন্ত্রীর সফর ঘিরে বগুড়ার বিভিন্ন সরকারি দপ্তরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যেও এ সফরকে ঘিরে আগ্রহের সৃষ্টি হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories