মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

যশোর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৭ বার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে ফ্যাসিবাদী শাসনের ভাষা ও আচরণ অনুসরণ করলে তা গণতন্ত্রের রাজনীতির অন্তরায় হবে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে যশোরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে শুরু হওয়া র‌্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণ বিএনপি’কে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব দিয়েছে এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আমরা যদি হাসিনার দেখানো পথ ও ভাষায় কথা বলি, সেটি ফ্যাসিবাদবিরোধী রাজনীতির অন্তরায় হিসেবে দেখা দেবে।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত এই সুযোগ কোনোভাবেই প্রতিহিংসা বা অপব্যবহারের জন্য নয়। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হন, তবে বিএনপি’তে তার স্থান হবে না।
মাদক ও সন্ত্রাস দমনে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকেও সীমান্তবর্তী যশোরে চোরাচালান, মাদক ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
সমাবেশ শেষে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা ও নগর বিএনপি’র বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories