মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

গোপালগঞ্জে আ’লীগের ৫১ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০ বার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার আওয়ামী লীগের অন্তত ৫১ জন নেতাকর্মী পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রোববার (২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, আজ থেকে দলের সঙ্গে তাদের আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন মুকসুদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল মোল্লা, সদস্য পলাশ মোল্লা এবং ৬ নম্বর ওয়ার্ডের আবুল কালাম আজাদ, আওলাদ শেখ, আকরাম চৌধুরী, খোরশেদ মিয়া, সাইফুল শেখ, চাঁন শেখ, সিদ্দিক শেখ, সুমন মুন্সি, সালাম মোল্লা, হাসমত মোল্লা, ঠান্ডু শরীফ, শাজাহান মোল্লা, শাজাহান মৃধা, আবু সাইদ মিনা, মোহাম্মাদ শেখ, রশিদ শেখ, মফিজ শরীফ, হাসিব শেখ, সুমন শেখ, আমিরুল শরীফ, মাহাবুর শরীফ, মালেক শেখ, ফারুক মীর, তারেক মোল্লা ও আশরাফ আলী।
এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডের হান্নান শেখ, শাজন শিকদার, মামুন হাসান, সৈয়াদ শেখ, আবুল হোসেন (আবু) ও মাসুদ মুন্সী; ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল হক এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হেমায়েত ফকির ও সদস্য নাসিরুদ্দিনও পদত্যাগের ঘোষণা দেন।
এদিকে, উজানী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হরিদাস বিশ্বাস, সহসভাপতি প্রণয় কর্মকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহন বাঁশি পান্ডে, সদস্য নিপেন পান্ডে, বুদ্ধি কান্তি পান্ডে, মৃতুঞ্জয় পান্ডে, ৬ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খিপু মোল্লা, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াদ আলী মোল্লা, মহারাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সঞ্জিত দত্ত এবং গোবিন্দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কালাচান দাসও পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তারা দলীয় সব পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তারা সম্পৃক্ত থাকবেন না বলেও জানান।
তবে এ বিষয়ে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories