রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯ বার

মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের মজুত দ্রুত কমে যাচ্ছে। ফলে পাল্টা হামলার বর্তমান মাত্রা যুক্তরাষ্ট্র কতটা সময় ধরে বজায় রাখতে পারবে, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শনিবার (১ আগস্ট) ফক্স নিউজের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সংকলিত তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মজুত ছিল প্রায় ২ হাজার ৩০০টি। বর্তমানে তা কমে ৮২৭টির নিচে নেমে এসেছে।
একইভাবে, টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থাড ব্যবস্থার মজুতও উল্লেখযোগ্যভাবে কমেছে। সংঘাতের আগে ৪৫২টি ইন্টারসেপ্টর থাকলেও বর্তমানে তা ২৭৮টির নিচে নেমে গেছে।
সিএসআইএস সতর্ক করে বলেছে, এসব গুরুত্বপূর্ণ মজুত আবার পূরণ করতে অন্তত তিন বছর সময় লাগতে পারে। এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মতো অন্য কোনো এলাকায় নতুন করে সংকট তৈরি হলে সেখানে থাকা মার্কিন সেনা ও সামরিক স্থাপনাগুলোকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত রাখার সক্ষমতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই ঘাটতি পূরণে ২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৬৭ বিলিয়ন ডলারের জরুরি তহবিলের মধ্যে ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে পেন্টাগন। এই অর্থ দিয়ে নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, নৌবাহিনীর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং থাড প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories