মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সব খুলে দেয়া আত্মঘাতী সিদ্ধান্ত: ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৯৬ বার

পদ্মাসেতুর নিরাপত্তায় আরো আগেই ফেরিঘাট পরিবর্তন করা উচিত ছিল। শনিবার (১৪ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সব খুলে দেয়া আত্মঘাতী সিদ্ধান্ত। বলেন, করোনা সংক্রমণের ও মৃত্যুর সংখ্যা হ্রাস না পাওয়ার পরও এই সিদ্ধান্ত জনবহুল দেশে সংক্রমণ বৃদ্ধির আরো বেশি আশঙ্কা দেখা দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, করোনা টিকা নিয়ে মিথ ও ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। সরকারের হিসাবেই দেখা যাচ্ছে, দুই ডোজ টিকা পেয়েছে মাত্র ৫২ লাখ মানুষ। প্রথম ডোজ পেয়েছে এক কোটি ৫৩ লাখ। অথচ জনসংখ্যা প্রায় ১৮ কোটি।

তিনি আরও বলেন, টিকা নিয়ে আজ পর্যন্ত কোনো রোডম্যাপ ঘোষণা করতে ব্যর্থ হয়েছে তারা। টিকা নিয়ে এই প্রতারণা অপরাধের সামিল। জনগণের জীবন বিপন্ন করার সকল দায় এই সরকারকেই নিতে হবে।

এ সময় আন্তর্জাতিক মান ধরে রেখে, দেশেই এই টিকা উৎপাদনের আহবান জানান মির্জা ফখরুল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories