রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের হাতে আন্ত:জেলা ছিনতাইকারী ১১নারী সদস্য আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৪ বার

সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পাঁচলিয়া বাজার ওভার ব্রীজের পূর্ব পার্শ্বে আব্দুস সাত্তার সরকারের বাড়িতে তল্লাশি চালিয়ে আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের ১১জন মহিলা সদস্যকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের কয়েকজন দ্রুত পালিয়ে যায়। আটককৃতদের স্বীকারুক্তি মূলে জানা যায়: ১সুফিয়া খাতুন(৪০),স্বামী কালাম,২খোদেনা আক্তার দিলারা(৩৫), স্বামী নিজাম,৩ হামিদা আক্তার মিনা (২৪) পিতা আলমঙ্গীর হোসেন,৪পারভীন (৩০) পিতা আনিলস, ৫ আনোয়ারা আক্তার বৃষ্টি পিতা মৃত সাহাব উদ্দিন,৬ রোজিনা আক্তার সায়দা (৩০)পিতা হারুন মিয়া,৭ শাহানা আক্তার বিউটি (৩৫) পিতা আরজু মিয়া,৮ শেফা আক্তার (২১) পিতা ওস্তার মিয়া,৯ জুয়ানা আক্তার তামান্না (৩০) পিতা হেলাল,১০ রুবা আক্তার ঝুমা (২০) পিতা মৃত দুলাল,১১ সুবিনা আক্তার লাকী (২০) পিতা ফরিদ সর্ব সাং ধর মন্ডল,থানা নাসিরনগর জেলা বি-বাড়িয়া।
পুলিশ জানায়,গোপন সংবাদমাধ্যম জানাযায়,পাঁচলিয়ার একটি ভাড়া বাসায় মহিলা দুষ্কৃতকারী চক্রের কয়েকজন সদস্য অপরাধ সংগঠনের জন্য সন্দেহজনক ভাবে সেখানে অবস্থান করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে মোট ১১জন আন্ত:জেলা নারী ছিনতাইকারী চক্রের সদস্যকে আটক করা হয়। আটককৃত নারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে আজ মঙ্গলবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আছলাম আলী বলেন, সলঙ্গা অঞ্চলে অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। চুরি, ছিনতাই ও মাদকসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণকে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories