বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

জামায়াত আমিরের বক্তব্যে ফখরুলের নিন্দা, নির্বাচন ইঞ্জিনিয়ারিং’র অভিযোগ প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার

বিএনপি নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছিল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানরে এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সবসময়ই সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে। শনিবার (২৫ এপ্রিল) কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, জামায়াত আমির যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তিনি প্রশ্ন তোলেন, তারা দেশে পুনরায় স্বৈরাচারী ব্যবস্থা ফেরাতে কোনো পায়তারা করছে কিনা, সেটা চিন্তা করতে হবে।
তিনি আরও যোগ করেন, দেশের মানুষ জামায়াতের অতীত ইতিহাস জানে বলেই তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। এসময় তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য নির্বাচনের আগে থেকেই একটি মহল পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে।
বিএনপির মহাসচিব বলেন, ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের এই অপরাজনীতি পরিহার করার আহ্বান জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories