শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সরকারি চাকরি প্রার্থীদের বয়স ছাড়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১১৭ বার

করোনার কারণে সরকারি চাকরিতে আবেদন করার বয়সসীমা যাদের শেষ হয়ে গেছে বা শেষ যাচ্ছে তাদের জন্য ২১ মাস ছাড় দিচ্ছে সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এ তথ্য জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স ৩০ ছিল, তাদের এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেয়া হচ্ছে। অর্থাৎ ২১ মাসের ছাড় পাচ্ছেন তারা।তিনি বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত ২১ মাসের বিশেষ ছাড়ের প্রস্তাব রয়েছে। প্রধানমন্ত্রীর কাছে সেটি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি চূড়ান্ত হয়ে এলে সরকারের সিদ্ধান্তটি কার্যকর করা হবে।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে ২৫ মার্চ থেকে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি ছিল। গত এপ্রিল থেকে আবার সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটায় নানা পর্যায়ে বিধি-নিষেধ জারি করা হয়। সর্বশেষ বিধিনিষেধের মেয়াদ শেষ হয়েছে ১০ আগস্ট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories