মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

মন্ত্রিসভায় নেই বিএনপির অনেক হেভিওয়েট নেতৃবৃন্দ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ বার

বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় নেই হেভিওয়েট বেশ কয়েকজন নেতা। এনিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে সরব আলোচনা। চলছে নানামুখি বিশ্লেষণ। কে কেনো কোনঠাসা হলেন, সেই বিশ্লেষণের অন্ত নেই।
দলের সবচেয়ে সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আব্দুল মঈন খান জায়গা পাননি মন্ত্রিসভায়। তবে দু’জনের একজনকে রাস্ট্রপতি করা হতে পারে বলেও আলোচনা আছে দলের ভেতরে। আরেক নেতা নজরুল খানও নেই মন্ত্রিসভায়। তবে তাকে প্রধানমন্ত্রির রাজনৈতিক উপদেষ্টা করা হতে পারে গুঞ্জন রয়েছে। আন্দোলন সংগ্রামের প্রথম সারিতে থাকলেও নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান।
এছাড়াও কেন্দ্রিয় নেতাদের মধ্যে আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ড. ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ড. রেজা কিবরিয়া মন্ত্রিত্ব পাননি। বিএনপি জোটের শরিক অন্যতম নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থও বাদ পড়েছেন। কেন কি কারনে মন্ত্রীত্ব পাননি তা নিয়ে চলছে আলোচনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories