বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন গাজীপুরে

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১১৭ বার

ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে তাঁর স্মৃতির স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্, জিএমপি’র উপ-কমিশনার জাকির হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফরোজা আক্তার রিবা, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদা শিকদার, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ জালাল হোসেন, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ বারী, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ।

আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের নেতৃত্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories