বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সুনামগঞ্জের শাল্লায় নৌকাডুবিতে নিহত ২ কিশোরীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১৪১ বার

সুনামগঞ্জের শাল্লায় নৌকা ডুবিতে দুই কিশোরীর মৃত্যুর একদিন পর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।আজ শুক্রবার সকাল ১০টায় চাপ্টা বিল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন তারা।

জানা যায়, গত বৃহ¯পতিবার সন্ধ্যায় একটি ইঞ্জিন চালিত নৌকা কিশোরগঞ্জের ইটনা উপজেলার গজারিয়া আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে ভেড়ামোহনা হাওরের চাপ্টা নামক গভীর জলাশয়ে এলে ধমকা ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।এ সময় ঝড়ের কবলে পড়ে বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের শিশু মিয়ার মেয়ে চাদনী বেগম(১৬), ইব্রাহিম মিয়ার মেয়ে ছাবিনা বেগম (১৭) পানিতে ডুবে যায়। খবর পেয়ে এলাকাবাসি ঘটনাস্থলে গিয়ে আপন মিয়া, লিটন মিয়া, সোহাগ মিয়া ও সালমা বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করলেও চাদনী বেগম ও ছাবিনা বেগমকে খোঁজে পাওয়া যায়নি।শুক্রবার সকাল ১০টায় এলাকাবাসি আবারো অভিযান চালিয়ে চাদনী বেগম ও ছাবিনা বেগমকে চাপ্টা বিল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। বেলা ১১টায় ঘটনার খবর পেয়ে শাল্লা থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মৃত দুই কিশোরীর সুরতহাল রিপোর্ট তৈরী করেন।পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মুক্তাদির হোসেনের নির্দেশে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories