শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অনিয়ম এড়াতে ইসির অপারগতা, দেশে অস্থিতিশীলতার ঝুঁকি দেখছে টিআইবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ও নির্বাচনবিরোধী তৎপরতায় চরম অস্থিতিশীলতার ঝুঁকি দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জানিয়েছে, অনলাইন ও অফলাইন প্রচারণায় ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হলেও নির্বাচন কমিশন (ইসি) তা রোধে অনেকটা ‘অপারগ’ ভূমিকা পালন করছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে ‘গণভোট ও প্রাক-নির্বাচন পরিস্থিতি’ শীর্ষক এক প্রতিবেদনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নির্বাচনের বর্তমান চিত্র তুলে ধরে এসব কথা বলেন।
তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ও প্রশাসনের কার্যকর ভূমিকার ঘাটতি রয়েছে। বিশেষ করে আচরণবিধি লঙ্ঘন ও অনিয়ম রোধে কমিশন নিজের ক্ষমতার প্রয়োগ করছে না। শুরুতে ইতিবাচক লক্ষণ থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে দলগুলোর মধ্যে সংঘাত, আন্তঃদলীয় কোন্দল এবং পেশিশক্তির ব্যবহার অর্থাৎ পুরনো নেতিবাচক রাজনৈতিক চর্চা ফিরে এসেছে।
এবারের নির্বাচনে আগের তুলনায় অর্থ ও ধর্মের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে পর্যবেক্ষণ করেছে টিআইবি। একই সঙ্গে, রাজনৈতিক সহিংসতার পাশাপাশি নির্বাচনবিরোধী তৎপরতার কারণে দেশে অস্থিতিশীলতার ঝুঁকি রয়েছে বলে মনে করছে সংস্থাটি।
এ প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, অনলাইন ও অফলাইন প্রচারণায় ব্যাপক অনিয়ম হলেও কমিশন অনেকটা ‘অপারগ’ হয়ে তা এড়িয়ে যাচ্ছে, যা সবার জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র নষ্ট করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories