সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ঘেরাও করে নার্সদের আন্দোলন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ ৮০০ নার্স নিয়োগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যকে ঘেরাও করে আন্দোলন করছেন নার্সরা। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে ঘেরাও করে।
আন্দোলনরত নার্সদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং নিয়োগপ্রাপ্ত প্রায় ৩০০ জন যোগ্য নার্সকে গোপনে বাদ দেয়া হয়েছে। তাদের পরিবর্তে টাকার বিনিময়ে আরও ৩০০ জন নার্সকে নিয়োগ দেয়া হয়েছে। এসব সিদ্ধান্ত উপাচার্যকে না জানিয়ে একটি চক্র গোপনে বাস্তবায়ন করেছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।
নার্সদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে স্বচ্ছ নিয়োগের দাবিতে তারা অপেক্ষা করলেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনে নামেন। এ সময় তারা অবিলম্বে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া এবং বাদ পড়া যোগ্য নার্সদের পুনর্বহালের দাবি জানান।
এর আগে গতবছরের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয় ৮০০ জন ‘সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেয়া হবে। এর বাইরে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ সংরক্ষিত থাকবে।
আবেদনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় বলা হয় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories