শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার

রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পৃথক দুটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল উত্তর বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি রাইফেল, সাতটি পিস্তল ও তিনটি রিভলবার উদ্ধার করা হয়। এ ছাড়া বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় অস্ত্র রাখার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিনে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে সেনাবাহিনী দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও তিন রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে। এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থও জব্দ করা হয়। মাদক ও অস্ত্র কারবারের সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনা সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও মাদক রাজধানীতে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ ব্যবসায় ব্যবহারের প্রস্তুতি ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে আরও একটি অপরাধী চক্রের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
আইএসপিআর আরও জানায়, উদ্ধার করা অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories