মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

বৃহত্তর চট্টগ্রামে আজ জামায়াতে আমিরের জনসভা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার

বৃহত্তর চট্টগ্রামে আজ তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর ২টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টায় চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিনি বক্তব্য দেবেন।
এর আগে সকালে তিনি কক্সবাজারে দুটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভার ভেন্যু পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, চট্টগ্রামের ১৬টি আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নিয়ে মহানগরী, উত্তর জেলা ও দক্ষিণ জেলায় পৃথকভাবে তিনটি জনসভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ, জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা এবং একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories