সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

আমার বিশ্বাস এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার

বিগত সময়ে আমরা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হতে দেখেছি। কিছু লোক থাকবেই নির্বাচনকে বানচাল করতে। কিন্তু আমার বিশ্বাস এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না, বানচাল করতে পারবে না- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের কাজিপাড়া ঈদগাহ ময়দানে এবং মাস্টারপাড়া মাদরাসা মাঠে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে পথসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ আজ জেগে গেছে। আগের নির্বাচনগুলিতে তারা ভোট দিতে পারেনি। তাই এবার তারা পণ করেছে সামনের নির্বাচনে ভোট তারা দিয়েই চাড়বে। আপনারই ভোট পাহারা দেবেন। হিন্দু-মুসলিম সবাই একজোট হয়ে ভোট দিতে পারেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, এ রকম নেতা আমরা চাই না, যে অসংখ্য নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, আমরা কোন চোর-ডাকাতের দল করি না। আমরা শহিদ জিয়ার দল করি।
এ সময় নিজ নেতাকর্মীদের হয়ে মাফ চেয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের ছেলেরা নির্বাচনি কাজে যদি আগ বাড়ায় কিছু করে তাহলে তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সভায় এক সমর্থকের দেয়া ডিম ও মাটির ব্যাংক পেয়ে আবেগে অশ্রুসিক্ত হয়ে তিনি শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ভোট চেয়ে বলেন, বেগম খালেদা জিয়ার মার্কা এ ধানের শীষ, আগামী ১২ তারিখের আপনারা এ মার্কায় আমাকে ভোট দিয়ে শেষ বারের মত জনগণের সেবা করার সুযোগ করে দেবেন।
নির্বাচনি পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories