শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ নারীসহ দুই শিশুর মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার

গাজীপুরের পূবাইল এলাকায় তিতাস কমিউটার ট্রেনের নিচে দুই শিশুসহ এক নারী ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছেন।
সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি পূবাইল বাজার (ফাটপাড়) রেলক্রসিং অতিক্রমকালে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী রেলওয়ে গেইটম্যান সাত্তার মিয়া জানান, ট্রেনটি আখাউড়ার দিকে যাওয়ার সময় এক নারী তার এক ছেলে এক মেয়ে শিশুসহ ট্রেন লাইনে বসে পড়ে। এসময় ছেলেটি দৌড়ে পালানোর চেষ্টা করলে মহিলা শিশু ছেলেটিকে ধরে ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
পরে লাশের সঙ্গে থাকা একটি পার্টস ব্যাগে পাওয়া ভোটার আইডি কার্ডে হাফেজা খাতুন মালা, পিতা মোজাম্মেল হক নাম পাওয়া যায়। আইডি অনুযায়ী তার বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকায়।
নিহত দুই শিশুর বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে পূবাইল রেলস্টেশন মাস্টার মুসা মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
তিনি বলেন, পূবাইল বাজার রেলগেটের অদূরে এক নারী দুই শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি পুলিশকে জানানো হলে রেলওয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে মর্গে প্রেরণ ও আইনগত প্রক্রিয়া গ্রহণ করছেন।
স্থানীয়ন প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়ের মায়ের মুখ থেকে শোনেছি গত রোববার রাতে নিহত নারী সাথে তার দেবরের ঝগড়া বিবাদ হয়। দেবর তাকে মারতে আসেন। পরে ওইদিন রাতেই স্বামী বাড়িতে ফিরে এলে বিষয়টি তিনি তার স্বামীকে জানান। এ ব্যাপারে স্বামী কোন ব্যবস্থা না নেয়ায় রাগে ক্ষোভে ওই নারী সকালে শ্বশুর বাড়ি থেকে বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পূবাইল রেলগেইটের পাশে এসে এ ঘটনা ঘটায়।

আমাদের সাথেই থাকুন

One response to “গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ নারীসহ দুই শিশুর মৃত্যু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories