রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আট দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে করেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে কোনাবাড়ী এলাকার যমুনা ডেনিমস লিমিটেড কারখানার সামনে কাশিমপুর-কোনাবাড়ী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস ও টিফিন ভাতা বৃদ্ধি এবং কর্মকর্তা কাজল কান্তিকে চাকরিচ্যুত করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় কিছু শ্রমিক পুলিশের প্রতি উশৃঙ্খল আচরণ করেন এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য যমুনা ডেনিমস লিমিটেডের কারখানা বন্ধ ঘোষণা করেছে।
গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories