মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

এবার পরীমনির বিরুদ্ধে মামলা করছেন নাসির উদ্দিন মাহমুদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১২৪ বার

মিথ্যা অপবাদ, মানহানি, পারিবারিকভাবে অপদস্থ করাসহ বেশ কিছু অভিযোগে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।বুধবার (৪ আগস্ট) রাতেই বিমানবন্দর থানায় তিনি মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘পরীমনি আমার মানহানি করিয়েছে। আমি তার বিরুদ্ধে আজ বিমানবন্দর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। আদালত চালু হলে তার বিরুদ্ধে মানহানি মামলা করব।’

এদিকে বুধবার (৪ আগস্ট) রাতে রাজধানীর বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ পরীমনিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তার বাসায় বিদেশি অনেক ব্র্যান্ডের মদ, ইয়াবার পাশাপাশি ভয়ঙ্কর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড) এবং আইসও (ক্রিস্টাল মেথ) পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories