বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ওপর লেভেলের চাপ আছে বলেই আমাকে ফাঁসানো হয়েছে: সুরভী

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আমার মাকে বলেছেন, ওপর লেভেলের চাপ আছে বলেই আমাকে ফাঁসানো হয়েছে। আমার প্রশ্ন, ওপর লেভেলের লোক কে ? বুধবার (৭ জানুয়াররি) এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী।

সুরভী বলেন, মামলার বাদী সাংবাদিক দুর্জয় যখন মামলা দায়ের করে, তখনও শুনেছি ওপর লেভেলের চাপ আছে। অথচ, কোর্টে ম্যাজিস্ট্রেট যখন প্রশ্ন করল, এক নম্বর বিবাদীর বিরুদ্ধে আপনার কাছে কোনো প্রমাণ আছে কি না, তিনি বললেন, না। তাহলে কেন আমার রিমান্ড মঞ্জুর হইল—ওই ম্যাজিস্ট্রেটের কাছে আমার প্রশ্ন।
দুর্জয় আমার কাছে আপোষ নামা নিয়ে আসে। আমি সেখানে সই করিনি। আমি তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার একটি মামলা করেছিলাম। সেই প্রেক্ষিতে আমার কাছে আপোষনামা নিয়ে আসে।
শারীরিক ও মানসিবভাবে অসুস্থ থাকার কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে সুরভী বলেন, আমি এটি বলব, যে প্রমাণগুলো আমি সামাজিক মাধ্যমে ছেড়েছি, সেগুলো যদি একটু ভালো ভাবে খেয়াল করেন, তাহলেই বুঝবেন।
গণমাধ্যমকর্মীদের প্রশ্ন রেখে সুরভী বলেন, আপনারা ঢাকার সাংবাদিক, আপনারা যখন ঢাকার বাইরে কাজে যাবেন, অবশ্যই অফিসকে ইনফর্ম করবেন। আমি যদি ওকে নিউজের কথা বলে গাজীপুর নিয়ে যাই, ও কেন অফিসকে ইনফর্ম করল না ? অফিসকে ইনফর্ম না করে গেছে, এ জন্য ওকে বাংলাদেশে প্রতিদিন থেকে বের করে দিয়েছে।
তিনি বলেন, এই মামলা থেকে শুধু জামিন দিলেই হবে না। কারণ, এই মামলায় আমি আর থাকতে চাচ্ছি না।
এর আগে, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে সুরভীকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী এলাকার সেলিম মিয়ার মেয়ে সুরভী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিত। গ্রেপ্তারের সময় তিনি ঘুমিয়ে ছিলেন। তাকে ঘুম থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। গ্রেপ্তারের পর ঘুমন্ত অবস্থা থেকে পুলিশ সুরভীকে নিয়ে যাওয়ার একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories