শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সহকর্মী, সাংবাদিক ও পরিচিতদের দ্রুত বাসায় আসার অনুরোধ-পরীমণি’র।আইনশৃংখলা বাহিনীর অভিযান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১২৮ বার

জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণির বাসার দরজায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এসে হাজির হয়েছেন। বার বার কলিং বেল বাজাচ্ছেন আর এ কারণে চরম আতঙ্কে রয়েছেন তিনি। বুধবার (৪ আগস্ট) বিকালে ফেসবুক লাইভে এসে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওই ব্যক্তিরা বারবার কলিং বেল বাজাচ্ছেন। পরিচয় জানতে চাইলে তারা পুলিশের লোক বলে দাবি করেছেন। যদিও তাদের গায়ে বিভিন্ন রঙের পোশাক থাকায় বিশ্বাস করতে পারছেন না পরী।

এই অবস্থায় পরীমনি বনানী থানায় যোগাযোগ করেছেন। সেখান থেকে ফোর্স পাঠানোর কথা বলা হয়েছে। কিন্তু তারা এখনো এসে পৌঁছাননি। পরীর ভাষ্য, ‘আমি এ কারণেই ভয় পাচ্ছিলাম। এখানে আমার কোনো নিরাপত্তা নেই। আমি এতো অসুস্থ। তিন দিন ধরে ঠিকমতো উঠতেই পারছি না।’

এক পর্যায়ে সহকর্মী, সাংবাদিক ও পরিচিতদের দ্রুত তার বাসায় যাওয়ার অনুরোধ জানিয়েছেন আলোচিত এই অভিনেত্রী পরীমণি ।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, নায়িকা পরিমনির বাসায় ইতিমধ্যে আইনশৃংখলা বাহিনীর অভিযান শুরু হয়েছে ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories