শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১৩৫ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন মারা গেছেন। তাদের ১০ জন করোনায় ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।আজ বুধবার (৪ আগস্ট) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার খলিলুর রহমান (৭৫), নাসিমা (৫২), সাইফুজ্জামান (৩৯), গিয়াসউদ্দিন (৬২), সারোয়ার জাহান (৮১), মমতাজ বেগম (৮০), গৌরীপুরের মোবারক হোসেন শান্ত (১৬), নেত্রকোনা পুর্বধলার আব্দুর রউফ (৩৫), টাঙ্গাইল ঘাটাইলের আমেনা বেগম (৮০) ও মধুপুরের আবেদা খাতুন (৬০)।উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল হেলিম (৭০), ফজিলা খাতুন (৬০), সাইমুননেসা (৬৫), শামসুদ্দিন (৯০), সাইফুল (৬৫), তারাকান্দার আব্দুল খালেক (৬৭), আবু সালেহ (৫৫), ত্রিশালের হামিদা খাতুন (৪৬), মুক্তাগাছার খলিলুর রহমান (৫৮), ফুলপুরের আকবর (৭০), নেত্রকোনা সদরের জুলেখা (৬৫) ও পুর্বধলার হাবিবুর রহমান (৬২)।তিনি আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৫৫৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউত ২২ জন। নতুন ভর্তি ১০০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন।ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৪৭৬টি ৩৮০ জন করোনা শনাক্ত হয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories