শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে নেই বিএনপি : নিখিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১৪০ বার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, করোনার এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে বিএনপি নেই। তারা শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত।মঙ্গলবার (৩ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে মিরপুর বাইশবাড়ী বাইতুল আহছান জামে মসজিদ কমিটি ও এলাকা বাসীর উদ্যাগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সেখানে তিনি এসব কথা বলেন। 

মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনায় ক্ষতিগ্রস্থ কোনো মানুষকে একমুঠো চাল দেয়নি বিএনপি নেতারা। তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলেও জানান যুবলীগের সাধারণ সম্পাদক। মাইনুল হোসেন খান নিখিল বলেন, ডক্টর কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্নাদের মতো নেতারাও আজ মানুষের পাশে নেই। তারা শুধু মুখে বড় বড় কথা বলছে বাস্তবে জনকল্যাণে তাদের কোনো ভূমিকা নেই। সরকার বিরোধী সুশীল সমাজের কেউ করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এসে দাঁড়ায়নি। টেলিভিশন টকশোতে সরকারের বিষোদগার তারা কেন করেছেন এসব সমালোচকদের কাছে জানতে চান যুবলীগ সাধারণ সম্পাদক। তিনি আরো বলেন, করোনায় যুবলীগ সারাদেশে অসহায় মানুষের পাশে আছে। খাদ্য সামগ্রী, অক্সিজেন, অ্যাম্বুলেন্স নিয়ে মানুষের পাশে থেকে যুবলীগ কাজ করছে। করোনা মোকাবেলায় সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান যুবলীগ সাধারণ সম্পাদক। এসময় ভ্যাকসিন কার্যক্রম পরিচালনায় টিকা কেন্দ্রগুলোতে যুবলীগ নেতাকর্মীদের স্বেচ্ছাসেবকের ভূমিকায় কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এখনই মানুষের পাশে থাকার সময় তাই নিজেদের মানুষের কল্যাণে নিবেদন করতে নেতাকর্মীদের আহ্বান জানান।পশ্চিম কাজীপাড়া বাড়ী মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমানের সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পশ্চিম কাজীপাড়া বাড়ী মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব শওকত ইসলাম বুলবুল। বায়তুল আহছান জামে মসজিদের খতিব, মাওলানা মুফতি আনিসুর রহমানসহ প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories