বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় পুনর্নির্ধারণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১৮৬ বার

৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট থেকে। সকাল এবং দুপুর দুই পর্বে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। আগের বিজ্ঞপ্তিতে দ্বিতীয় পর্বের পরীক্ষা দুপুর ১২টায় শুরুর কথা বলা হলেও বেলা ২টা থেকে এ পরীক্ষা শুরু হবে।সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ১০ আগস্ট থেকে অনুষ্ঠেয় ৪২তম বিসিএসে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্থগিত মৌখিক পরীক্ষা দুটি পর্বে সকাল ১০টা এবং বেলা ২টায় (১২টার পরিবর্তে) শুরু হবে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের সুবিধার্থে সকাল ১০টায় অনুষ্ঠেয় পরীক্ষা শেষ হলে বেলা ২টা থেকে দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা ১০ আগস্ট থেকে পর্যায়ক্রমে আবার শুরু হবে। ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০-এর এমসিকিউ লিখিত পরীক্ষায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ রেজিস্ট্রেশন নম্বরধারী ২ হাজার ৭২০ জন প্রার্থীর স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা নেওয়া হবে ১০ আগস্ট থেকে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে এ পরীক্ষা নেওয়া হবে।এদিকে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ৭ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। ৭ প্রার্থী শারীরিক অসুস্থতার কারণে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষার তারিখ ২৯ আগস্ট পুনর্র্নিধারণ করেছে পিএসসি। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর হলো ১২০০০৬৩৫, ১৪০০১৩৪৯, ১৭০০০২৮৬, ১৩০০১৮২৫, ১৮০০০১৩৯, ১১০১০৩৫৭ ও ১১০১৬৩৭১।

পিএসসি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাসহ অন্য গুরুতর অসুস্থতার কারণে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২০-এর মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত ৭ প্রার্থী কমিশনে আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন তাদের মৌখিক পরীক্ষার তারিখ ২৯ আগস্ট পুনর্র্নিধারণ করেছে। ওই ৭ জনকে আগস্টের ২৯ তারিখে সকাল ১০টায় মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।করোনা মোকাবিলায় দেশে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ২৬ ফেব্রুয়ারি এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ২২ জন উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষা শুরু হলেও করোনার কারণে দুবার স্থগিত করে পিএসসি। এর মধ্যেই ৩ হাজার ৩০২ প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয়। বাকি ২ হাজার ৭২০ প্রার্থীর পরীক্ষা ১০ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories