রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ভারতকে যে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৬৯ বার

ভারতের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে এবার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘হারপুন’ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য দেশটির সঙ্গে ৮ কোটি ২০ লক্ষ (৮২ মিলিয়ন) মার্কিন ডলারের চুক্তি হয়েছে ভারতের। মঙ্গলবার মার্কিন কংগ্রেস এই ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। 

পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কর্পোরেশন এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই চুক্তি দু’দেশের মধ্যে নিরাপত্তাবিষয়ক সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে। একই সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সহযোগী ভারতের নিরাপত্তাকেও আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

আমেরিকার অস্ত্রভাণ্ডারের অন্যতম সেরা শক্তি এই হারপুন ক্ষেপণাস্ত্র। সর রকম পরিবেশে সমান দক্ষতায় কাজ করতে পারে এই ক্ষেপণাস্ত্র। বিশ্বের সফলতম জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বলা হয় হারপুনকে। ১৯৭৭ সালে প্রথম এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু হয়। ৩০টিরও বেশি দেশের কাছে এই ক্ষেপণাস্ত্র রয়েছে। রাডারের কড়া নজর এড়িয়ে লক্ষ্যবস্তুকে নিমেষে ধ্বংস করার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র। আমেরিকার অন্যতম সেরা সেই ক্ষেপণাস্ত্র এ বার পেতে চলেছে ভারত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories