শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বরে জাতিসংঘের সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১২৪ বার

করোনা মহামারির প্রকোপের কারণে গত বছর জাতিসংঘের সম্মেলনে সশরীরে যোগ দিতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার করোনার প্রকোপ অব্যাহত থাকলেও সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ৭৬তম জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের সরকারপ্রধান সশরীরে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। অর্থাৎ দীর্ঘ ১৯ মাস পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।সোমবার (২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ১৪ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে সীমিত আকারে দুই সপ্তাহব্যাপী জাতিসংঘের ৭৬তম  সম্মেলন অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর থেকে বিশ্ব নেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন। ২১ থেকে ২৬ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে কোন কোন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আসবেন আমরা তা জানি না। তবে আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেতৃত্ব দেবেন।

ড. মোমেন বলেন, ‘এবারের সম্মেলন খুব সীমিত আকারে হবে। জাতিসংঘ অনেক কম লোকজনকে নিয়ে যেতে বলেছে। কোনো সাইড ইভেন্ট জাতিসংঘ সদর দফতরের ভেতরে হবে না। সেখানে দুটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে। একটি পরমাণু শক্তি নিয়ে, যা গতবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি অংশ নিয়েছিলাম। আর একটি হবে বিশ্ব পরিস্থিতি নিয়ে।’ওই সফরে নিউইয়র্কে কোনো কমিউনিটির সঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি সাক্ষাৎ না হওয়ার সম্ভবনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে বিদেশ সফরে যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সম্মেলনে যোগা দিলে প্রায় ১৯ মাস পর তিনি বিদেশ সফরে যাবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories