বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারত থেকে অবৈধ ভাবে ফেরার পথে কুড়িগ্রাম সীমান্তে ৭ বাংলাদেশী আটক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
  • আপলোডের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১২২ বার

অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নারী শিশুসহ ৭ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড( বিজিবি)।

তারা ভারতে ইটভাটায় কাজ শেষে সোমবার (২ আগস্ট) ভোরে নোম্যান্স ল্যান্ডে আসার সময় আটক হন। পরে আটককৃতদের বিনা পাসর্পোটে দেশে আসার অপরাধে বিজিবি মামলা করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে।

আটক বাংলাদেশীরা হলেন, উপজেলার নওদাবস গ্রামের শাহালাম হকের ছেলে শহিদ আলী (৩১) তার স্ত্রী আফরোজা খাতুন (২৮), ছেলে আরমান আলী (০৮),কাশিপুর ইউনিয়নের আরজী নেওয়াশী গ্রামের ফজলুল হকের ছেলে রাজু মন্ডল (৩৬),তার স্ত্রী পারভীন বিবি (২১) ছেলে পারভেজ মন্ডল (০৬), নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ এলাকার আকবর আলীর ছেলে মোকসেদ আলী (৪২)।

বিজিবি জানায়, আটক বাংলাদেশীরা ভারতের ইট ভাটায় কাজ শেষে সোমবার ভোরে ভারতের দিনহাটা থানার সেউটি-২ গ্রামে সীমান্তের ৯৪২/৭ আন্তর্জাতিক পিলারের নিকট দিয়ে দালালের মাধ্যমে কাঁটাতার টপকিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে বাড়ী ফেরার সময় বিজিবি তাদেরকে আটক করে।

লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের দিল্লীতে ইটভাটায় কাজ শেষে দুই দেশের দালাল চক্রের মাধ্যমে তারা বাংলাদেশ প্রবেশ করে। কিন্তু অবৈধ ভাবে দেশে আসার অপরাধে তাদেরকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories