মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নিজেই যেভাবে এআই দিয়ে পুরোনো ছবি নতুনের মতো করবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার

গুগলের নতুন এআই মডেল ন্যানো বানানা প্রো বাজারে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ভরে গেছে ঝকঝকে, রঙিন ছবিতে, তবে ছবিগুলো অনেক পুরানো। জিমিনি থ্রি প্রো চালিত এই ইমেজ জেনারেশন ও এডিটিং মডেল অনেক বেশি উন্নত। এই ন্যানো বানানা প্রোর সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটা পুরোনো ছবির রং, স্ক্র্যাচ, এমনকি ফেস ডিটেইলেও নিখুঁত পুনর্গঠন কররে পারে। যারা পুরোনো পারিবারিক ছবি বা ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ করতে চান, তাদের জন্য এটি এখন সবচেয়ে জনপ্রিয় টুল।
নিচে দেয়া হলো পুরোনো ছবি রিস্টোর করতে ন্যানো বানানা প্রোর সেরা প্রম্পট, কৌশল এবং ব্যবহার টিপস।
১. সাধারণ রিস্টোরেশন: এই পুরোনো ছবিটি রিস্টোর করো। সব স্ক্র্যাচ, দাগ ও ভাঁজ দূর করো। রং ঠিক করো, হলদে ভাব কমাও, ডিটেইল শার্প করো, নয়েজ কমাও। হাই-রেজ্যুলেশন পরিষ্কার ছবি। ক্ষতিগ্রস্ত পুরোনো ছবির সম্পূর্ণ রিস্টোরেশন। কাগজের টেক্সচার ঠিক করো, ব্লার ও আর্টিফ্যাক্ট দূর করো। পোশাক ও ব্যাকগ্রাউন্ডের ডিটেইল ফুটিয়ে তুলো। এক্সপোজার ও কনট্রাস্ট ব্যালান্স করো। ফোরকে মানের পরিষ্কার ছবি তৈরি করতে হবে।
২. গুরুতর ক্ষতিগ্রস্ত ছবির প্রম্পট: গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ছবির গভীর রিস্টোরেশন করো। ছেঁড়া অংশ ও অনুপস্থিত প্রান্ত পুনর্গঠন করো। কেন্দ্রে থাকা গভীর ভাঁজ দূর করো। জল দাগ ও বিবর্ণতা ঠিক করো। বিষয়বস্তুকে মূল রূপে রেখে সম্পূর্ণ নির্মল ছবি বানাও। মোল্ড, গভীর স্ক্র্যাচ, ইমালশন ড্যামেজ দূর করো। পেপার গ্রেইন স্মুথ করো, কিন্তু ডিটেইল যেন নষ্ট না হয়। নয়েজ কমাও। পরিষ্কার ও পুনঃনির্মিত ছবি।
বেশিরভাগ মডেল ফেস রিস্টোরেশনে মুখ অতিরিক্ত মসৃণ করে ফেলে। তাই প্রম্পট লেখার সময় সতর্ক থাকুন। ছবি: সংগৃহীত
বেশিরভাগ মডেল ফেস রিস্টোরেশনে মুখ অতিরিক্ত মসৃণ করে ফেলে। তাই প্রম্পট লেখার সময় সতর্ক থাকুন। ছবি: সংগৃহীত
৩. মুখ ও ফেস ডিটেইল: বেশিরভাগ মডেল ফেস রিস্টোরেশনে মুখ অতিরিক্ত মসৃণ করে ফেলে। তাই প্রম্পট এভাবে লিখুন:
রিয়েলিস্টিক ফেস ফিক্স: পুরোনো পোর্ট্রেটটি রিস্টোর করো। মুখের ডিটেইল, চোখ ও স্কিন টেক্সচার বাস্তবসম্মতভাবে ঠিক করো। ফেস ব্লার ঠিক করো, কিন্তু স্কিন অতিরিক্ত স্মুথ করবে না। ব্যাকগ্রাউন্ডের ভিনটেজ ভাব রেখে বিষয়বস্তুকে তীক্ষ্ণ করো।
৪. সাদাকালো ছবি রঙিন করতে
রঙ করার সময় যেন সেপিয়া বা অস্বাভাবিক রঙ না আসে, সেজন্য—
ঐতিহাসিকভাবে রঙিন করার ক্ষেত্রে: এই সাদাকালো ছবিকে রঙিন করো। পোশাক, গাছপালা ও স্থাপনায় বাস্তবসম্মত ঐতিহাসিক রং দাও। স্বাভাবিক উজ্জ্বল ত্বকের রং। প্রাণবন্ত কিন্তু ইতিহাসসম্মত রঙের প্যালেট। হাই-ডেফিনিশন ফিনিশ।
মলিন রঙের ছবি ঠিক করা: রং ফিকে হয়ে যাওয়া ছবির সংশোধন করো। লাল/ম্যাজেন্টা টিন্ট দূর করো। হোয়াইট ব্যালান্স স্বাভাবিক করো, সঠিক ও উজ্জ্বল রং ফিরিয়ে আনো। গ্রেইন কমাও, শার্প ও পরিষ্কার আধুনিক লুক দাও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories