মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

বাড়তে যাচ্ছে স্পটিফাইয়ের সাবস্ক্রিপশন মূল্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার

সঙ্গীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই আগামী বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে সাবস্ক্রিপশন মূল্য বাড়ানোর পরিকল্পনা করছে বলে ফাইন্যান্সিয়াল টাইমস–এর এক প্রতিবেদনে জানা গেছে। ২০২৪ সালের জুলাইয়ের পর এটাই হবে যুক্তরাষ্ট্রে স্পটিফাইয়ের প্রথম মূল্য বৃদ্ধি। এর আগে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে স্পটিফাই প্রিমিয়ামের মাসিক মূল্য ১১.৯৯ ডলার। দেশটিতে ১৪ বছর আগে সেবা চালুর সময় মাসিক সাবস্ক্রিপশন ছিল ৯.৯৯ ডলার। জেপিমর্গান বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে প্রতি মাসে মাত্র ১ ডলার মূল্য বৃদ্ধি করলে স্পটিফাইয়ের বার্ষিক রাজস্ব প্রায় ৫০০ মিলিয়ন ডলার বাড়তে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, বড় বড় রেকর্ড লেবেলগুলো দীর্ঘদিন ধরে স্পটিফাইসহ অন্যান্য স্ট্রিমিং সেবাকে সাবস্ক্রিপশন মূল্য বাড়ানোর অনুরোধ জানিয়ে আসছে। তাদের যুক্তি বর্তমান ফি মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি এবং নেটফ্লিক্সের মতো অন্যান্য স্ট্রিমিং সেবার তুলনায় এখনো কম।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে স্পটিফাই ঘোষণা করেছে প্রতিষ্ঠাতা ড্যানিয়েল এক সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তার স্থানে স্পটিফাইয়ে সিইও হিসেবে যুক্ত হন গুস্তাভ সোডারস্ট্রম, যিনি স্পটিফাইয়ের কো-প্রেসিডেন্ট এবং চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার, এবং অ্যালেক্স নরস্ট্রম, কো-প্রেসিডেন্ট ও চিফ বিজনেস অফিসার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories