মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

দক্ষতা উন্নয়নে জনউদ্যোগের আইসিটি প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার

বিভিন্ন অ্যাপস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই-এর ব্যবহার নিয়ে তরুণ-তরুণীদের নিয়ে দিনব্যাপী আইসিটি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসময় অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন আইইডির জ্যেষ্ঠ সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, জনউদ্যোগের জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন মিঠুল। প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন তরুণ-তরুণী ছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জনউদ্যোগের সদস্য জাহাঙ্গীর আলম, বুরহান উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমান আসাদ। সভায় বক্তারা বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের এই সময়ে ডিজিটাল জগতের বাস্তবতায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতার বিকল্প নেই। ডিজিটাল জগতের মহাসমুদ্রে ভালো জিনিসের পাশাপাশি অনেক বিপদ এবং ফাঁদও রয়েছে। এজন্য সবাইকে সচেতন ও সতর্ক হতে হবে। ভালো কিছু গ্রহণ করার সঙ্গে খারাপগুলোও বর্জন করার কৌশল শিখতে হবে। এজন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের টেকনিক, আইনকানুন, নীতিমালা সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে। কোনটা মিথ্যা, ভুয়া, গুজব, অপপ্রচার এসব চিহ্নিত করার দক্ষতা অর্জন করতে হবে। এ প্রশিক্ষণের মধ্য দিয়ে সে দক্ষতা অর্জন করতে পারবে। এখন বাস্তব জীবনে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান তোমাদেরকে কাজে লাগাতে হবে, তবেই এ প্রশিক্ষণের সার্থকতা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories