শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

হেলেনা জাহাঙ্গীরের পর এবার ‘দর্জি মনির’ আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১০১ বার

এবার মো. মনির খান ওরফে দর্জি মনিরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তাকে আটক করা হলো। তিনি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ নামে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নিজেকে দাবি করতেন।

রবিবার রাতে দর্জি মনিরকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ। ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ বলেন, তাকে আমরা আটক করে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে।

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন দলের অনেক নেতার সঙ্গেই মনির খানের ওঠা-বসার ছবি আছে। অভিযোগ আছে, এসব ছবির অধিকাংশই ফটোশপে কারসাজি করে তৈরি করা। মনির জমির দালালি এবং তদবির-বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ আছে। 

তিনি ২০১৮ সালের নির্বাচনে কেরানীগঞ্জ ও সাভারের অংশবিশেষ নিয়ে গঠিত ঢাকা-২ আসনের সংসদ সদস্য হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। তবে তিনি মনোনয়ন পাননি।

আওয়ামী লীগ নেতাদের দাবি, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ-এর মতো সংগঠনের সঙ্গে দলটির কোনো সম্পৃক্ততা নেই। যারা এ ধরনের ভুঁইফোঁড় সংগঠন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

এর আগে চাকরিজীবী লীগ নামে সংগঠন দাঁড় করানো এবং জেলা-উপজেলায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার বিষয়টি ভাইরাল হওয়ার পর পরই আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কার করা হয় হেলেনা জাহাঙ্গীরকে। বর্তমানে তিনি ডিবির রিমান্ডে রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories