শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১১৭ বার

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে রোমান মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনীখলা এলাকার মৃত নবী হোসেনের ছেলে।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যার পর গৌরীপুরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের কলতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রোমানের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোমান মিয়া ঈশ্বরগঞ্জ থেকে সিএনজিযোগে ময়মনসিংহে যাচ্ছিলেন। পথিমধ্যে কলতাপাড়া নামক স্থানে সিএনজিটি একটি অটোরিকসাকে কেটে যেতে চাইলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হয় রোমান মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, দূর্ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক-সিএনজি আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories