সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। সেইসঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়াও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories