বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

ঢাকা-১৭ আসনে প্রার্থী হচ্ছেন ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ। তিনি রাজধানীর বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির উত্তরাধিকারী এবং প্রয়াত চেয়ারম্যানের ভাগ্নে। বিদেশে অবস্থান করেও দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন কাজী এনায়েত।
তিনি ইউরোপের একজন বিশিষ্ট ব্যবসায়ী। বিশেষত এয়ারলাইনস, রিয়েল স্টেট, রেস্টুরেশন ও হারমোনিস্ট ব্র্যান্ডের পারফিউম ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন তিনি। ফ্রান্স-বাংলাদেশ কাজী এনায়েত ইকোনমিক চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি, অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইবিএ)-এর মহাসচিব এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও) প্রতিষ্ঠাতা সভাপতি।
লেখক হিসেবেও বেশ পরিচিত তিনি। তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে—বিশ্বপ্রবাস (শব্দশৈলী, ২০১৯), উপন্যাস—ভালোবাসার রূপান্তর (প্রথমা প্রকাশন, ২০২০) এবং সময়ের প্রেক্ষিতে (প্রথমা প্রকাশন, ২০২৩)। গ্রল্পগ্রন্থ—নিরুদ্দেশ (প্রথমা প্রকাশন, ২০২২) এবং প্রত্যাশা (অন্যপ্রকাশ, ২০২৩)।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, প্রবাসী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজী এনায়েত উল্লাহর দীর্ঘ অভিজ্ঞতা, মানবিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক নেতৃত্ব তাকে এ আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তুলে ধরেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories