শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার
ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

সম্প্রতি প্রবল শক্তি সঞ্চার করে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে বিদায় নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’। এর রেশ কাটতে না কাটতেই চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ মাসের ২১ তারিখ পর্যন্ত সাগরে এই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ফেসবুকে দেয়া ওই পোস্টে ২১ নভেম্বর পর্যন্ত সম্ভাব্য বৃষ্টিপাতের বিষয়েও জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই গবেষক।
পোস্টে মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের ২১ নভেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই। এই সময়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম বিভাগে এক-দু’দিন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী চলতি নভেম্বরে বঙ্গোপসাগর এলাকায় ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়াও চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories