শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নভেম্বরে গণভোটের দাবিতে ৮ দলের সমাবেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার

জুলাই সনদের বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল আজ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে দলগুলো একত্র হতে থাকে। এ সময় জামায়াতে ইসলামী পাকামার্কেট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। আর অন্যান্য দলগুলো নির্বাচন ভবনের সামনে আলাদা আলাদাভাবে সমাবেশ করে।
সরেজমিনে দেখা যায়, আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সামনে ও মেট্রোরেল স্টেশনের কাছে পাকামার্কেট সংলগ্ন সড়কের পাশে অস্থায়ী মঞ্চ করে রাজনৈতিক দলের সদস্যরা সমাবেশ করছে। এ সময় তাদের নভেম্বরে গণভোট, জোট হলেও নিজ দলের প্রতীকে ভোটসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। একইসঙ্গে দাবি আদায় না হলে নুরুল হুদা কমিশনের মতো বর্তমান কমিশনেরও পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, জুলাই সনদের আইনিভিত্তি দিতে নভেম্বরেই গণভোট না হলে অভ্যুত্থান বিনষ্ট হওয়ার ক্ষেত্র তৈরি হবে।
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মোট পাঁচটি দাবিতে আজকের এই সমাবেশ করেছে।
দাবিগুলো হলো-
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং
৫. ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলা ১২টার দিকে দলগুলোর শীর্ষ নেতাদের সমন্বয়ে প্রতিনিধিদল একে একে স্মারকলিপি দিতে আলাদা আলাদাভাবে কমিশনের কার্যালয়ে প্রবেশ করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories