বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার

বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়।
দূতাবাস জানায়, সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাসের পরিচয়ে ভিসা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এ বিষয়ে দূতাবাস সবাইকে সতর্ক থেকে প্রেরকের ইমেইল ঠিকানা যাচাই করার পরামর্শ দিয়েছে।
পোস্টে বলা হয়, “কোনো তথ্য পাঠানোর আগে অনুগ্রহ করে ইমেইল ঠিকানাটি ভালোভাবে যাচাই করুন। যদি নিশ্চিত না হন যে ইমেইলটি সত্যিই দূতাবাস বা কনস্যুলার সার্ভিস পোর্টালের, তাহলে দূতাবাসের ওয়েবসাইটের যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করুন।
এছাড়া দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে কেবল স্বয়ংক্রিয় বার্তা পাঠানো হয়, যেখানে নতুন কোনো বার্তা এসেছে কিনা তা জানানো হয়। তবে ইমেইলে ভিসা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয় না বলে পোস্টে উল্লেখ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories