করোনা মহামারির মধ্যেই খুলে দেয়া হয়েছে শিল্প-কারখানা। রফতানিমুখী এসব কারখানায় শ্রমিকদের যোগ দেয়ার জন্য লঞ্চ চলাচলের সময় বৃদ্ধি করা হয়েছে।
এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, শিল্প কারখানার শ্রমিকদের চাপ থাকায় লঞ্চ চলাচলের সময় বাড়ানো সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কতদিন পর্যন্ত বাড়ানো হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে খুব শীঘ্রই জানিয়ে দেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লঞ্চ চলাচল অব্যাহত থাকবে, এমন একটি নির্দেশনা আমরা পেয়েছি। অনেক যাত্রী সরকার যে উদ্দেশ্যে লঞ্চ চলাচল খুলে দিয়েছে. সেটা ১২টার মধ্যে পূরণ হবে না। সেজন্য সময় বাড়ানো হয়েছে।
কোন সময় পর্যন্ত চলবে- জানতে চাইলে বলেন, ‘লঞ্চ চলবে আপাতত এটা বলতে পারি। কোন সময় পর্যন্ত চলবে সেটা এখন বলতে পারছি না। সেই সিদ্ধান্তটা আমরা এখনও পাইনি।
Leave a Reply