বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

জাতীয় পরিচয়পত্র না থাকলেও বিশেষ প্রক্রিয়ায় নিবন্ধন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১১১ বার

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিচালনার সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৮ আগস্ট থেকে ১৮ বছর বয়সীরা টিকা নিতে পারবেন। এক্ষেত্রে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) নেই, তাদেরকে বিশেষ প্রক্রিয়ায় নিবন্ধনের আওতায় এনে টিকা দেওয়ার ব্যবস্থা করতে তিন সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, গত ২৭ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ আগস্ট থেকে এনআইডি কার্ড দেখালে টিকা দেওয়া হবে। যাদের বয়স ১৮ বছরের বেশি কিন্তু এনআইডি কার্ড নেই, তাদের বিশেষ প্রক্রিয়ায় নিবন্ধন মাধ্যমে পর্যায়ক্রমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নেপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, সকল বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক ও মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories