শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

যুদ্ধবিরতির পর গাজা শহরে ফিরেছেন ৫ লক্ষাধিক মানুষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন বলে জানিয়েছে সেখানকার সিভিল ডিফেন্স সংস্থা।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল শনিবার জানান, ইসরায়েলের হামলা শুক্রবার বন্ধ হওয়ার পরপরই ব্যাপক জনস্রোত দেখা গেছে।
তিনি এএফপিকে বলেন, গতকাল থেকে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন।
যুদ্ধ থেমে যাওয়ায় ধ্বংসস্তূপে ঢাকা গাজা আবারও মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে।
দুই বছরের দীর্ঘ সংঘাতের পর ফিলিস্তিনিরা এখন ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছেন।
ইসরায়েলের লাগাতার বিমান ও স্থল হামলায় ইতিমধ্যে ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, আর গাজার বেশিরভাগ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
যুদ্ধবিরতির আগে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ ও অভিযানে প্রায় ৭ লক্ষ মানুষ গাজা শহর ও উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন। সূত্র : মিডল ইস্ট আই

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories