শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

গাজা টাস্ক ফোর্সে যোগ দিতে প্রস্তুত তুরস্ক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের ওপর অর্পিত যে কোনো মিশন গ্রহণ করতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) এ তথ্য জানায় মন্ত্রণালয়টি।
দেশটির বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, তুর্কি বাহিনী গাজা টাস্ক ফোর্সে যোগ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুর্ক বলেন, ‘বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চলজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা আয়োজিত অসংখ্য আন্তর্জাতিক মিশনে সেনাবাহিনী পূর্বে অংশগ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘তুর্কি সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং ন্যায্য অবস্থান সকল পক্ষের সম্মান অর্জন করেছে। শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী তাদের ওপর অর্পিত যে কোনো মিশন গ্রহণ করতে প্রস্তুত।
আকতুর্ক সন্তুষ্টি প্রকাশ করে বলেন, তুর্কির মধ্যস্থতা প্রচেষ্টার ফলে গাজায় যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে। তিনি গত দুই বছর ধরে তীব্র মানবিক সংকটের সম্মুখীন এই অঞ্চলে মানবিক সহায়তা প্রদান এবং পুনর্গঠন শুরু করার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা আশা করি যুদ্ধবিরতি একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে এবং শেষ পর্যন্ত দুই-রাষ্ট্রীয় সমাধানের পরিবেশ তৈরি করবে।’ শুক্রবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী ধীরে ধীরে সেনা প্রত্যাহার শুরুর পর এই মন্তব্য করলো তুরস্ক।
এদিকে সিরিয়ার উন্নয়ন সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সেখানে সাম্প্রতিক নির্বাচনকে দেশের ঐক্য, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে আঙ্কারা।
এছাড়া ইউরোফাইটার জেট কেনার জন্য তুরস্কের চলমান প্রচেষ্টা সম্পর্কে মন্ত্রণালয় সূত্র জানায়, বিমান বাহিনীর বহরের বৈচিত্র্যকরণ এবং আধুনিকীকরণের প্রক্রিয়া তুর্কির জাতীয় ফাইটার জেট “কান” পরিষেবায় প্রবেশ না করা পর্যন্ত অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories