শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

অস্ত্র সমর্পণের খবর বানোয়াট: হামাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার

আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ‘বানোয়াট’ বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
রবিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অস্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি-মিশরীয় প্রশাসনের কাছে তাদের অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে।
হামাসের সিনিয়র সদস্য মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন, ‘যুদ্ধবিরতি আলোচনার গতিপথ এবং অস্ত্র হস্তান্তরের বিষয়ে হামাসের অবস্থান সম্পর্কে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বানোয়াট অভিযোগ আমরা স্পষ্টভাবে অস্বীকার করছি।
হামাসের অবস্থান বিকৃত করা এবং জনমতকে বিভ্রান্ত করার লক্ষ্যে ভিত্তিহীন প্রতিবেদনগুলো করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মারদাউই তথ্য যাচাই করার এবং বিশ্বাসযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বানও জানিয়েছেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যাচাই না করে কোনো তথ্য যাতে তারা প্রকাশ না করে
এর আগে গত ২৯ সেপ্টেম্বর গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে ইসরাইলি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্নির্মাণ। হামাস নীতিগতভাবে এই পরিকল্পনার অধিকাংশ বিষয়ে সম্মত হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য মিশরে আলোচনা হওয়ারও কথা রয়েছে। তবে নিরস্ত্রীকরণের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি সশস্ত্র গোষ্ঠীটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories